২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চাহিদামাফিক অর্থ না পাওয়ায় পেপসির বিজ্ঞাপন করছেন না প্রিয়াঙ্কা

প্রিয়াঙ্কা চোপড়া পেপসির বিজ্ঞাপনে কাজ করছেন না। বিজ্ঞাপনের জন্য যে পরিমাণ অর্থ দেয়ার প্রস্তাব করা হয় তাতে সন্তুষ্ট হতে পারেননি বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2008, 04:49 PM

Updated : 26 Aug 2022, 01:33 PM

মার্চ ১৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রিয়াঙ্কা চোপড়া পেপসির বিজ্ঞাপনে কাজ করছেন না। বিজ্ঞাপনের জন্য যে পরিমাণ অর্থ দেয়ার প্রস্তাব করা হয় তাতে সন্তুষ্ট হতে পারেননি বলিউড অভিনেত্রী। খবর ভারতীয় ওয়েবসাইটের। প্রথমে ধারণা করা হয়েছিল পেপসি কোলা কর্তৃপক্ষই তাকে বিজ্ঞাপন থেকে বাদ দিয়েছে। কিন্তু প্রিয়াঙ্কার এক ঘনিষ্ট বন্ধু জানান, " পেপসির লোকজন চেয়েছিল এর আগে যে সম্মানী নিয়ে কাজ করেছেন সেই একই পরিমাণ নিয়ে এবারও বিজ্ঞাপনটা করে দেবেন তিনি। কিন্তু প্রিয়াঙ্কা নতুন করে চুক্তিটি করতে চেয়েছিলেন। এতে কোম্পানি রাজী না হওয়ায় প্রিয়াঙ্কা বিজ্ঞাপনে কাজ না করার সিদ্ধান্ত নেন।" তিনি আরও জানান, " এখন প্রিয়াঙ্কার হাতে অনেকগুলো বিজ্ঞাপনের কাজ। এই মুহূর্তে তিনি ব্যাংককে সাইফ আলী খানের সঙ্গে একটি বিজ্ঞাপনের শুটিংয়ে ব্যস্ত।" বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/২২২৮ঘ.