২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুবাই এ স্টেজ শো করার অনুমতি পেলেন সালমান

চলতি মাসে দুবাই এ দুটি স্টেজ শো করার অনুমতি পেলেন সুপারস্টার সালমান খান। মঙ্গলবার বিকেলে যোধপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হরিণ শিকারের মামলার প্রেক্ষিতে তাকে এই অনুমতি দেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:32 PM

মার্চ ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- চলতি মাসে দুবাই এ দুটি স্টেজ শো করার অনুমতি পেলেন সুপারস্টার সালমান খান। মঙ্গলবার বিকেলে যোধপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত হরিণ শিকারের মামলার প্রেক্ষিতে তাকে এই অনুমতি দেন। খবর টাইমস অফ ইন্ডিয়ার। তারকার পক্ষ থেকে তার আইনজীবি ম্যাজিস্ট্রেট দলপত সিং এর কাছে আগামী ১৯-২১ মার্চ এবং ২৭-২৯ মার্চ দুবাইতে দুটি শোয়ে অংশগ্রহণের জন্য আদালতের কাছে অনুমতি প্রার্থনা করেন। আইজীবী হস্তিমল সরস্বত আদালতকে বলেন, " সালমান একজন পেশাদার শিল্পী এবং এই শোয়ের জন্য তিনি অগ্রিম টাকা নিয়েছেন।" পেশাদারিত্বের গুরুত্ব বিবেচনা করেই আদালত অভিনেতাকে দুবাই যাওয়ার অনুমতি দিয়েছেন বলে জানান তিনি। উল্লেখ্য হরিণ শিকারের এই মামলায় নিু আদালত রায় দিলেও সালমানের বিরুদ্ধে দায়ের করা আরও দুটি মামলার ফায়সালা এখনো হয়নি। এর একটি হচ্ছে হরিণ শিকার এবং অপরটি হচ্ছে অস্ত্র সংক্রান্ত মামলা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএন/এমআইআর/২০৩৫ ঘ.