২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অফিসের তিন ঘন্টা বিমানে কাটান সোয়ার্জনেগার

প্রতিদিনের কর্মসময়ের তিন ঘন্টাই বিমানে কাটিয়ে দেন হলিউডের নামকরা অভিনেতা এবং বর্তমানে ক্যালিফোর্নিয়ার গভর্ণর আর্নল্ড সোয়ার্জনেগার। প্রতিদিন এভাবে বিমানের ফুয়েল জ্বালিয়ে পরিবেশ নষ্ট করার জন্য তার উপর খুব খেপেছেন পরিবেশবাদীরা। খবর মার্কিন ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2008, 02:25 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- প্রতিদিনের কর্মসময়ের তিন ঘন্টাই বিমানে কাটিয়ে দেন হলিউডের নামকরা অভিনেতা এবং বর্তমানে ক্যালিফোর্নিয়ার গভর্ণর আর্নল্ড সোয়ার্জনেগার। প্রতিদিন এভাবে বিমানের ফুয়েল জ্বালিয়ে পরিবেশ নষ্ট করার জন্য তার উপর খুব খেপেছেন পরিবেশবাদীরা। খবর মার্কিন ওয়েবসাইটের। সোয়ার্জনেগারের বাড়ি তার কর্মক্ষেত্র থেকে ৩৮০ মাইল দূরে। কর্মক্ষেত্রে যাতায়াতের জন্য প্রতিদিন বিমান ব্যবহার করেন তিনি। ফলে প্রতিবছর তার যাতায়াত খাতেই লক্ষাধিক ডলার খরচ হচ্ছে। পরিবেশবাদী সংগঠন বুলিট ফাউন্ডেশনের প্রধান ডেনিস হায়েস বলেন, "আর্নল্ড সোয়ার্জনেগার একজন পরিবেশ সচেতন ব্যক্তি হিসেবে পরিচিত। তাই প্রতিদিন তার বিমান ব্যবহারের ব্যাপারটা খুবই দুঃখজনক। তার মতো পরিবেশবাদীও যদি পরিবেশের জন্য ক্ষতিকর কোন কাজ করে তাহলে জনগনের মাঝে বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয়।" সোয়ার্জনেগারকে এ ব্যাপারে জিজ্ঞাসা করা হলে তিনি তার পরিবারকে সময় দেওয়ার বিষয়টিকে গুরুত্ব দিয়ে বলেন বলেন, "তার সন্তানেরা এখন বড় হচ্ছে। তাই তাদেরকে যথেষ্ট সময় দেয়া দরকার।" তিনি ব্যাখ্যা করে বলেন যে, যেহেতু তার বাড়ি থেকে কর্মক্ষেত্র অনেক দূরে তাই তিনি সময় বাঁচিয়ে কর্মস্থলে যাতায়াতের জন্য বিমান ব্যাবহার করেন। অন্যথায়, তার পক্ষে প্রতিদিন যাওয়া আসার জন্য এত সময় অপচয় করা সম্ভব নয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/টিএটি/এমআইআর/২০২০ ঘ