মার্চ ১০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- ক্লোজ আপ ওয়ান 'তোমাকেই খঁজছে বাংলাদেশ' এর মত প্রথম বারের মত চ্যানেল ওয়ানও 'ওয়ান্ডার ভয়েস অব বাংলাদেশ' শ্লোগান দিয়ে আগামী ১৫ মার্চ রংপুর থেকে আনুষ্ঠানিকভাবে সংগীত প্রতিভার সন্ধানে নামছে।
চ্যানেল ওয়ান সূত্র জানায়, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্ক এর উদ্যোগ প্রতিভা অন্বেষণের জন্য দেশের ৬৪টি জেলাকে ১১টি জোনে ভাগ করা হয়েছে। অনুষ্ঠানগুলো জাপানের কারাওকে পদ্ধতিতে হবে। এ পদ্ধতিতে একটি গানের কথা স্ক্রিনে ভাসবে, সেই সাথে মিউজিক বাজবে। প্রতিযোগীকে মিউজিকের সাথে সাথে গাইতে হবে।
এদিকে এনটিভি সূত্র জানায়, খুব শিঘ্রই আবারো শুরু হতে যাচ্ছে এনটিভির ক্লোজ আপ ওয়ান 'তোমাকেই খুঁজছে বাংলাদেশ'। ১৩ মার্চ সংবাদ সম্মেলন করে এ ব্যাপারে বিস্তারিত জানাবে ইউনিলিভার ও এনটিভি কর্তৃপক্ষ। এবার অনুষ্ঠান প্রযোজনা করবেন তানভীর খান এর পরিবর্থে সুপন রায়।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএএম/এমআইআর/২০০৬ ঘ
bdnews24