২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাজী হায়াতের সঙ্গে কোন শিল্পী কাজ করবেন না

রবিবার শিল্পী সমিতির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কাজী হায়াৎ এর কোন ছবিতে কাজ করবেন না শিল্পীরা। চিত্র নায়িকা অপু বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এফডিসির শিল্পী সমিতি এই সিদ্ধান্ত নেয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2008, 01:48 PM

Updated : 26 Aug 2022, 01:31 PM

মার্চ ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) -- রবিবার শিল্পী সমিতির এক সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কাজী হায়াৎ এর কোন ছবিতে কাজ করবেন না শিল্পীরা। চিত্র নায়িকা অপু বিশ্বাসকে শারীরিকভাবে লাঞ্ছিত করার প্রতিবাদে এফডিসির শিল্পী সমিতি এই সিদ্ধান্ত নেয়। এফডিসিতে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন - শিল্পী সমিতির সভাপতি মিজু আহমেদ, সহ সভাপতি প্রবীল মিত্র, কার্য নির্বাহী সদস্য আমিন খান ও মিশা সওদাগর। এছাড়াও উপস্থিত ছিলেন খলিল, আলমগীরসহ বেশ কয়েকজন চলচ্চিত্র শিল্পী। সভায় সিদ্ধান্ত নেয়া হয় যে, কাজী হায়াৎ ও অপু বিশ্বাসের দ্বন্দ্ব সমাধান না হলে কাজী হায়াতের কোন চলচ্চিত্রে অভিনয় করবেন না শিল্পীরা। এমনকী তার সঙ্গে কোন চলচ্চিত্রে সহ শিল্পী হিসেবেও অভিনয় করবেন না কোন শিল্পী। এছাড়া শিল্পী সমিতির পক্ষ থেকে ৪ মার্চের ঘটনার তদন্তের জন্য তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। সুষ্ঠু তদন্তের স্বার্থে শিল্পী সমিতি তদন্ত কামিটির তিন সদস্যের নাম গোপন রাখেন। এই কমিটি ১৪ মার্চের মধ্যে শিল্পী সমিতির কাছে তদন্ত প্রতিবেদন পেশ করবেন। প্রতিবেদন হাতে পাওয়ার পর শিল্পী সমিতি পরবর্তী সিদ্ধান্ত নেবে বলে জানান সমিতির সভাপতি মিজু আহমেদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনএএম/ওএস/এমআইআর/১৯৪০ ঘ.