২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্ড ছবি শেষে বিয়ে করবেন শিল্পা শেঠী

খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। সম্প্রতি তার ইয়োগা গুরু বাবা রামদেব বিয়ে করার পরামর্শ দিলে শিল্পা সেটা বেশ ভালোভাবেই গ্রহণ করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2008, 04:51 PM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ফেব্র"য়ারি ১৪ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- খুব শিগগিরই বিয়ের পিড়িতে বসতে যাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠী। সম্প্রতি তার ইয়োগা গুরু বাবা রামদেব বিয়ে করার পরামর্শ দিলে শিল্পা সেটা বেশ ভালোভাবেই গ্রহণ করেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। বাবার পরামর্শে প্রেমিক শিল্পপতি রাজ কুন্দ্রাকেই বিয়ে করবেন শিল্পা শেঠী, এরকম গুজব ছড়িয়েছে। তবে বিয়ের পিড়িতে বসার আগে শিল্পার হাতে যেসব হলিউড ছবির কাজ আছে সেগুলো শেষ করবেন। এইসব ছবির মধ্যে অন্যতম হলো বাইশতম জেমস বন্ডের ছবি 'কোয়ান্টাম অফ সলিস'। এই ছবিতে শিল্পাকে ভারতীয় রমণীর চরিত্রে মাত্র দুই মিনিটের জন্য দেখা যাবে। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/ওএস/এমআইআর/২২৪৫ঘ.