২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগের জীবনে বাঙালি ছিলাম: বিদ্যা বালান

বিদ্যা বালানের চলচ্চিত্রের জীবন শুরু হয়েছিলো একটি বাঙলা ছবি দিয়ে। এবার পরিচালক গৌতম হালদারের মাধ্যমে দ্বিতীয় বারের মত বাংলা সিনেমায় অভিনয় করতে যাচেছন। আর এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান যে, আগের জনমে তিনি বাঙালি ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 03:26 PM

Updated : 26 Aug 2022, 01:20 PM

ফেব্র"য়ারি ৫ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- বিদ্যা বালানের চলচ্চিত্রের জীবন শুরু হয়েছিলো একটি বাঙলা ছবি দিয়ে। এবার পরিচালক গৌতম হালদারের মাধ্যমে দ্বিতীয় বারের মত বাংলা সিনেমায় অভিনয় করতে যাচেছন। আর এই ছবিতে অভিনয় প্রসঙ্গে বলতে গিয়ে তিনি জানান যে, আগের জনমে তিনি বাঙালি ছিলেন। খবর ভারতীয় ওয়েবসাইটের। এক সাক্ষাৎকারে বিদ্যা বলেন "আমার মনে হচ্ছে আমি আগের জীবনে বাঙালি ছিলাম। আসলে যখন রিতু-দা (রিতুপর্ণ ঘোষ) আমাকে একটি হিন্দি ছবি করার জন্য প্রস্তাব দেন, তখন আমাকে নিয়ে বাংলা ছবি করার জন্য অনুরোধ করে তাকে চমকে দিই।" গৌতম হালদারের বাংলা সিনেমায় বিদ্যা এই বছরই কাজ শুরু করবেন। এই হালদারের পরিচালিত 'ভালো থেকো' ছবিটিই হচ্ছে বিদ্যার প্রথম বাংলা সিনেমা। বিদ্যা আরও বলেন, "আমার কাছে হালদারের সিনেমায় কাজ করা মানেই হচ্ছে বাড়ি ফিরে আসা।" বিদ্যা বালান এই ছবিতে হাসি নামক চরিত্রে অভিনয় করবেন। তার সঙ্গে থাকবেন বাঙালি অভিনেত্রী তানুজা। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এসএইচবি/ওএস/২১১৯ঘ.