২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাঁচ বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে ফেরদৌস আরা

নজরুল সঙ্গীতের শিল্পী হলেও পাঁচ বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে আসছেন ফেরদৌস আরা। তাও একটি নয়, দুটি অ্যালবাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2008, 03:05 PM

Updated : 26 Aug 2022, 01:14 PM

জানয়ারি ২০ (বিডিনিউজটোয়েন্টিফোরডটকম) -- নজরুল সঙ্গীতের শিল্পী হলেও পাঁচ বছর পর আধুনিক গানের অ্যালবাম নিয়ে আসছেন ফেরদৌস আরা। তাও একটি নয়, দুটি অ্যালবাম। সাউন্ডটেক থেকে প্রকাশিত হতে যাওয়া অ্যালবাম দুটির একটিতে থাকবে মৌলিক গান। অন্যটি সাজানো হয়েছে পুরনো দিনের গান নিয়ে। মৌলিক গানের অ্যালবামের জন্য গান লিখেছেন - গাজী মাজহারুল আনোয়ার, রফিকুজ্জামান, কামরুজ্জামান কাজল, মিলন খান ও ফজল এ খোদা। অ্যালবামটির সুর ও সঙ্গীত পরিচালনা করেছেন আলাউদ্দিন আলী, সুজেয় শ্যাম, আলী হোসেন ও আজাদ মিন্টু। পুরনো দিনের গানের অ্যালবামটিতে নতুন করে সঙ্গীত সংযোজনের দায়িত্বে আছেন আলাউদ্দিন আলী। শিরোনাম-ঠিক-না-হওয়া অ্যালবাম দুটি প্রসঙ্গে ফেরদৌস আরা বলেন, "বিভিন্ন অনুষ্ঠানে নজরুল সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আধুনিক গানের জন্যেও অনুরোধ আসে। তাই পাঁচ বছর বিরতি দিয়ে এবার দুটি আধুনিক গানের অ্যালবাম করার সিদ্ধান্ত নিয়েছি। ইতিমধ্যে অ্যালবাম দুটির নব্বই ভাগ কাজ শেষ হয়েছে।" ফেরদৌস আরা নজরুল সঙ্গীতের শিল্পী হলেও আধুনিক গানেও রয়েছে তার যথেষ্ট গ্রহণযোগ্যতা। বাংলাদেশ ও ভারত থেকে তার বেশ কয়েকটি আধুনিক গানের অ্যালবাম প্রকাশিত হয়েছে বিভিন্ন সময়ে। এর মধ্যে 'আকাশের মিটিমিটি তারা', 'তুমি আসলে কী যে ভালোলাগে', 'মনের পাখি কথা কয়', 'পৃথিবী আমারে চায়', 'হলুদিয়া পাখি' বেশ আলোচিত হয়। বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/এনএ/ওএস/এমআইআর/২০৫৯ঘ.