২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদভানির আমন্ত্রণে আমির খানের দিল্লিযাত্রা

কোন আন্দোলনের জন্যে নয়, অন্য এক কারণে এল কে আদভানি আমির খানকে দিল্লি যাবার আমন্ত্রন জানিয়েছেন। ভারতের বিরোধী দলের এই বর্ষীয়ান নেতা আমিরের সদ্য মুক্তিপ্রাপ্ত 'তারে জমিন পর' ছবিটি তার সঙ্গে বসে দেখতে চান। আমিরও এমন আমন্ত্রনে সাড়া না দিয়ে পারেননি। তাই উড়ে গেছেন দিল্লিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2008, 06:43 AM

Updated : 26 Aug 2022, 01:12 PM

জানুয়ারি ১২ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- কোন আন্দোলনের জন্যে নয়, অন্য এক কারণে এল কে আদভানি আমির খানকে দিল্লি যাবার আমন্ত্রন জানিয়েছেন। ভারতের বিরোধী দলের এই বর্ষীয়ান নেতা আমিরের সদ্য মুক্তিপ্রাপ্ত 'তারে জমিন পর' ছবিটি তার সঙ্গে বসে দেখতে চান। আমিরও এমন আমন্ত্রনে সাড়া না দিয়ে পারেননি। তাই উড়ে গেছেন দিল্লিতে। খবর ভারতীয় ওয়েবসাইটের। আমিরের এক ঘনিষ্ট জন জানিয়েছে, "গুজরাটের নির্বাচন নিয়ে আদভানি ব্যস্ত ছিলেন। নয়ত আরও আগে আমিরকে আমন্ত্রণ জানানোর কথা ছিল।" তিনি বলেন, "আমির এখন 'গজনি'র রিমেক নিয়ে ব্যস্ত। তার পরেও দিল্লি যাওয়াটাকে তিনি দায়িত্ব মনে করেই চলে গেছেন। শুধু তাই নয়, আদভানির পরিবারসহ ঘনিষ্টজন সবাইকে আমন্ত্রণ জানিয়ে আলাদা ভাবে বিশেষ প্রদর্শনীর ব্যবস্থা করেছেন। এটা তার পক্ষ থেকে আদভানির প্রতি সম্মান প্রদর্শন।" সিনেমা দেখা আদভানির অন্যতম শখ। অনেকদিন থেকেই তিনি নিয়মিত আমিরের সিনেমা দেখে আসছেন। রানী মুখার্জি আর ঋত্বিক রোশন তার প্রিয় অভিনেতা-অভিনেত্রী। আর অমিতাভের তিনি পুরনো ভক্ত। আলফ্রেড হিচককের সব সিনেমা আদভানির দেখা। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এসএস/এমআইআর/১২৩৯ ঘ