২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তানের চ্যানেলে জমজমাট ভারতীয় সিরিয়াল

পাক ভারত সম্পর্ক অনেকটা দা কুমড়োর মতো। তথাপিও বাংলাদেশের মতো পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল এবং মিউজিক প্রোগ্রামগুলো। ভারতীয় প্রোগ্রামের পাক - দর্শক তৈরির সুযোগটা অবশ্য জেনারেল পারভেজ মোশাররফেরই তৈরি করে দেয়া। মানুষের রাজনৈতিক আগ্রহ যাতে কোন ভারতীয় জনপ্রিয় চ্যানেলগুলোর দিকে ঘুরে যায় সে ব্যাপারে তিনি নিজেই উদ্যোগী হন। প্রধান বিচারপতি ইখতেখার আহমেদকে প্রেসিডেন্ট পারভেজ মোশারফ চলতি বছরের মার্চে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল উন্মুক্ত করে দেয়া হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2007, 11:09 AM

Updated : 26 Aug 2022, 08:39 PM

সেপ্টেম্বর ১৯ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- পাক ভারত সম্পর্ক অনেকটা দা কুমড়োর মতো। তথাপিও বাংলাদেশের মতো পাকিস্তানে ব্যাপক জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল এবং মিউজিক প্রোগ্রামগুলো। ভারতীয় প্রোগ্রামের পাক - দর্শক তৈরির সুযোগটা অবশ্য জেনারেল পারভেজ মোশাররফেরই তৈরি করে দেয়া। মানুষের রাজনৈতিক আগ্রহ যাতে কোন ভারতীয় জনপ্রিয় চ্যানেলগুলোর দিকে ঘুরে যায় সে ব্যাপারে তিনি নিজেই উদ্যোগী হন। প্রধান বিচারপতি ইখতেখার আহমেদকে প্রেসিডেন্ট পারভেজ মোশারফ চলতি বছরের মার্চে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পর পাকিস্তানে ভারতীয় টিভি চ্যানেল উন্মুক্ত করে দেয়া হয়। খবর ভারতীয় ওয়েবসাইটের। পাকিস্তানের একটি বেসরকারি চ্যানেল বিচারপতির অপসারণ নিয়ে খোলামেলা সংবাদ পরিবেশন শুরু করেছিল। লাগাতার গুরুগম্ভীর আর পর্যালোচনামূলক সংবাদের মাঝে পাক দর্শকরা স্বস্তি খুঁজে পেলো - ভারতীয় টিভি সিরিয়াল 'কিউঁকি শাস ভি কভি বহুথি', 'থোড়ি খুশি থোড়ে গম' আর এক 'লড়কি আনজানি সি'র নাটকীয়তায়। কিছু পাকিস্তানি চ্যানেল অবশ্য আপত্তি জানিয়েছিল সরকারের চ্যানেল উন্মুক্ত করে দেয়ার এই সিদ্ধান্তে। তাদের ভাষ্য ছিল, ভারতীয় চ্যানেলের দৌরাত্ম্যে তাদের বিজ্ঞাপন আয় কমে যেতে পারে। কিন্তু ওই আপত্তি সরকার কানে তোলেনি। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এফবি/এমআইআর/১৭০২ ঘ