২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়েট্রেস হওয়ার কথা ভাবছেন ব্রিটনি !

হলিউড নাইটস্পট লা দিউতে ওয়েট্রেস হওয়ার পরিকল্পনা করছেন ব্রিটনি স্পিয়ারস। কিছু একটা করার কথা কিছুদিন ধরেই ভাবছেন এই ব্রিটিশ পপ তারকা। তবু তার ওয়েট্রেস হওয়ার বিষয়টি প্রথমে সবাই রসিকতা হিসেবেই নিয়েছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2007, 01:08 PM

Updated : 26 Aug 2022, 08:19 PM

জুলাই ২১ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- হলিউড নাইটস্পট লা দিউতে ওয়েট্রেস হওয়ার পরিকল্পনা করছেন ব্রিটনি স্পিয়ারস। কিছু একটা করার কথা কিছুদিন ধরেই ভাবছেন এই ব্রিটিশ পপ তারকা। তবু তার ওয়েট্রেস হওয়ার বিষয়টি প্রথমে সবাই রসিকতা হিসেবেই নিয়েছিলেন। ব্রিটনির ঘনিষ্ট একজন শনিবার মার্কিন এক ওয়েবভিত্তিক পত্রিকাকে জানান, "সবাই ভেবেছিল যে সে মজা করছে। কিন্তু সে চরম সিরিয়াস এ ব্যাপারে। সে ক্যালেন্ডার দেখে দিনখন ঠিক করছে কবে কবে সে এই কাজটা করতে পারবে, তার অন্য কাজের শিডিউলের সঙ্গে মিলিয়ে নিচ্ছে নতুন কাজের সময়সূচী। তার হিসেব মতে আগামী শুক্রবার সে কাজটা শুরু করতে পারে।" ওই ক্লাবের ওয়েট্রেসদের ইউনিফর্ম দেখে বেশ উত্তেজিত ব্রিটনি। লাল রঙের করসেট আর কালো রঙের টাইট স্কার্ট এর ওই ড্রেস তার খুবই পছন্দ হয়েছে। ব্রিটনি আরেকজন সঙ্গী জানান, ওই পোশাকটা পড়ার জন্য রীতিমতো মুখিয়ে আছেন ব্রিটনি। লে দিউর কর্মচারীদের কাছে সে জানতে চেয়েছে যে নিজের মতো করে ওই ড্রেস সে বানিয়ে নিতে পারবে কী না। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৯০৫ ঘ.