২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আসছে মেহরাবের একক অ্যালবাম

ক্লোজ আপ ওয়ান তারকা মেহরাবের একক অ্যালবামের কাজ শুরু হয়েছে। অ্যালবামের নাম 'সাইরেন'। কুমার বিশ্বজিতের 'গাংচিল' থেকে বেরোবে এই অ্যালবাম। শিল্পী ও গাংচিল সুত্রে জানা গেছে এ খবর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2007, 12:04 PM

Updated : 26 Aug 2022, 08:11 PM

জুন ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- ক্লোজ আপ ওয়ান তারকা মেহরাবের একক অ্যালবামের কাজ শুরু হয়েছে। অ্যালবামের নাম 'সাইরেন'। কুমার বিশ্বজিতের 'গাংচিল' থেকে বেরোবে এই অ্যালবাম। শিল্পী ও গাংচিল সুত্রে জানা গেছে এ খবর। আসল নাম আশিকুর রহমান। কিন্তু ক্লোজ আপ ওয়ান প্রতিযোগিতায় আসার পর এখন দেশবাসী তাকে চেনে মেহরাব নামেই। ক্লোজ আপ ওয়ান ২০০৫ এর তারকাদের অন্যতম মিষ্টি চেহারার মেহরাব এর আগে একটি মিক্সড অ্যালবামে কাজ করেছেন। ২০০৬ সালে প্রকাশিত সেই অ্যালবামে তার সঙ্গে ছিলেন আরেক ক্লোজ আপ ওয়ান তারকা রুমী। সাইরেন অ্যালবামে থাকবে ১১টা গান। গীতিকার আসিফ ইকববাল, কবির বকুল, জুলফিকার রাসেল, প্রিন্স মাহমুদ, আামিনুর রহমান ও মাহমুদ। এর মধ্যে আমিনুর রহমান মেহরাবের বাবা। সবগুলো গানেরই সুরকার প্রিন্স মাহমুদ। অ্যালবামের কয়েকটি গানের মধ্যে রয়েছে 'অরন্য প্রাতে রৌদ্র দেবো, ঘুম ভাঙানিয়া সাইরেন বাজুক, ফিরে এসো বাবা, এখন খুঁজি না তোমায়, মাটির নিচে ঘর বানাবো, অধীশ্বর হতে চাই তোমার, উদয়ের আকাশ সোনালী সুর্য। অ্যালবামের কাজ চলছে। রোজার ঈদে অ্যালবামটি প্রকাশ করার পরিকল্পনা রয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসবিটি/এমআইআর/১৮০০ ঘ