বলিউড অ্যাওয়ার্ড এর বিশেষ সম্মাননা পেলেন ড্যানিয়েল গ্লোভার, মীরা নায়ার ও আশা পারেখ
নিউ ইয়র্কে প্রায় ১০ হাজার ভক্তের উপস্থিতিতে অনুষ্টিত বলিউড মুভি অ্যাওয়ার্ডে বিশেষ সম্মাননা পেলেন হলিউড অভিনেতা ড্যানিয়েল গ্লোভার, পরিচালক মীরা নায়ার ও সাবেক বলিউড অভিনেত্রী আশা পারেখ।
অনুষ্ঠানে বিবেক ওবেরয়, অর্জুন রামপাল, বিপাশা বসু, উর্মিলা মাটোন্ডকার, নেহা ধুপিয়া ও সোহা আলী খান অংশ নেন। ‘জ্যাসি’ খ্যাত মোনা সিং অনুষ্ঠান উপস্থাপনা করেন।
‘লেথাল উইপন’ খ্যাত গ্লোভার, যার ছবি ‘ম্যান্ডেলা’র সুবাদে তিনি এমি পুরষ্কারও জিতেছেন, বিশ্ব বিনোদন জগতে বিশেষ অবদান রাখার জন্য তাকে বিশেষ সম্মাননা পুরষ্কারে ভূষিত করা হয়। ‘দি নেমসেক’ ও ‘মনসুন ওয়েডিং’ ছবির পরিচালক মীরা নায়ারকে ‘প্রাইড অফ ইন্ডিয়া’ অ্যাওয়ার্ডে ভুষিত করা হয়। ইন্ডিয়া সেন্সর বোর্ডের চেয়ারপারসন এক সময়ের বিশিষ্ট অভিনেত্রী আশা পারেখকে দেয়া আজীবন সম্মাননা পুরস্কার।
অন্যান্য পুরস্কার বিজয়ীদের মধ্যে রয়েছে-
সেরা ছবি : লাগে রাহো মুন্নাভাই
সেরা পরিচালক : রাজকুমার সন্তোষী (লাগে রাহো..)
সেরা অভিনতো : ঋত্বিক রোশান (ধুম টু)
সেরা অভিনেত্রী : বিপাশা বসু (কর্পোরেট)
সেরা সহ অভিনেতা : বিবেক ওবেরয় ( ওমকারা)
সেরা সহ অভিনেত্রী : কিরন খের ( রং দে বাসন্তী)
কমল ধানদোনার বিনোদন প্রতিষ্ঠান বলিউড গ্রুপ এই পুরষ্কারের অয়োজন করে থাকে।
