২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জাতিসংঘের ফুড অ্যাম্বাসেডর হলেন ড্রিউ ব্যারিমুর

মার্কিন অভিনেত্রী ড্রিউ ব্যারিমুরকে জাতিসংঘের একটি সংস্থা ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের অ্যাম্বাসেডর নিয়োগ করা হয়েছে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2007, 06:14 PM

Updated : 26 Apr 2022, 02:19 PM

কেনিয়া থেকে ব্যারিমুর যুক্তরাষ্ট্রে ফেরার পরই বুধবার এই ঘোষণা দেয় ডব্লিউএফপি। খবর এপিসহ একাধিক বার্তা সংস্থার।

ব্যারিমুরের সাথে ম্যারাথন বিজয়ী পল টারগাটও অ্যাম্বাসেডর নিযুক্ত হন। কেনিয়ার টারগাট ২০০৫ সালে নিউ ইয়র্ক সিটি ম্যারাথনে বিজয়ী হয়েছিলেন।

ব্যারিমুর এ সপ্তাহটা কাটাবেন ওয়াশিংটনে। স্কুলগুলোতে খাবারের জন্য অর্থ বরাদ্দ বাড়ানোর লক্ষে মার্কিন কংগ্রেসে আইন পাশ করার ব্যাপারে সেখানে প্রচারণা চালাবেন তিনি। বর্তমানে বছরে এ খাতে ১০০ মিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। ড্রিউ চান আগামী ৫ বছরে এটা বাড়িয়ে ৩০০ মিলিয়ন ডলার করা হোক।

ব্যারিমুর বলেন, “বিশ্বের কোন স্কুলে বাচ্চারা ক্ষুধায় কষ্ট পাচ্ছে, এর চেয়ে গুরুতর বিষয় আর কিছু হতে পারে না। স্কুলে একটা বাচ্চার খাবার যোগান দেয়া খুব সহজ একটা কাজ। কিন্তু এর সুফল হয় যাদুকরী।”

১৯৬২ সালে প্রতিষ্ঠিত ডব্লিউএফপি বিশ্বের ৯ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্য যোগান দেয়। এর মধ্যে ৮০ টি দরিদ্র দেশের ৫ কোটি ৮০ লাখ শিশুও আছে যারা এই সাহায্য পায়। রোম ভিত্তিক এই সংস্থার বার্ষিক বাজেট প্রায় ৩ বিলিয়ন ডলার। এর অর্ধেকই যোগায় মার্কিন যুক্তরাষ্ট্র।