২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

টিভি সিরিজে ম্যাডোনা

আমেরিকান টিভির অন্যতম জনপ্রিয় ‘এক্সট্রাস’ কমেডি সিরিজে অভিনয় করতে যাচ্ছেন পপ সুপার স্টার ম্যাডোনা। সিরিজটি পরিচালনা করছেন রিক গারভিস।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

জানা গেছে গারভিস এবং চিত্রনাট্য লেখক স্টিফেন মার্চেন্ট ক্রিসমাসের স্পেশাল হিসেবে দুটি সিরিজ প্রচার করবেন। তাতে এখন পর্যন্ত ডেভিড বো, রবার্ট ডি নিরো ও ক্রিস মার্টিনের অভিনয়ের কথা চুড়ান্ত হয়েছে। অনুষ্ঠানটি আরো জনপ্রিয় করার জন্যই আনা হবে ম্যাডোনাকে। তবে তিনি হবেন বিশেষ অতিথি।

লন্ডনে ২০০৫ সালে অনুষ্ঠিত ‘লাইভ এইট’ কনসার্টে গারভিসের সঙ্গে ম্যাডোনার পরিচয় হয়। সেই থেকেই গারভিস ম্যাডোনাকে তার সিরিজে কাজ করানোর জন্য চেষ্টা চালাতে থাকেন। আর সেই প্রক্রিয়াই এখন চুড়ান্ত রূপ নিতে চলেছে। সূত্র: ওয়েব সাইট।