২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জি সিনে অ্যাওয়ার্ড ২০০৭ এ সেরা ছবি ‘রং দে বাসন্তী’

১ এপ্রিল মালয়েশিয়ায় ঘোষনা করা হলো ২০০৭ সালের জি সিনে অ্যাওয়ার্ড। এবার সেরা ছবি হিসেবে পুরষ্কৃত হলো ‘রং দে বাসন্তী’। ‘কৃশ’ এ অভিনয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋত্বিক রোশান। কাজল পেয়েছেন সেরা অভিনেত্রীর পুরষ্কার ‘ফানা’ ছবিতে অভিনয়ের সুবাদে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2007, 04:01 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

উল্লেখ্য জি সিনে অ্যাওয়ার্ডের ১০ বছর পুর্তি হলো এবার। গত কয়েক বছর ধরেই এ পুরস্কার প্রদান অনুষ্ঠান আয়োজন করা হচ্ছে ভারতের বাইরে। দুবাই, লন্ডন, মরিশাসের পর এবার মালয়েশিয়ার গেংটিং হাইল্যান্ডে অনুষ্ঠিত হলো এই জাঁকজমক পূর্ন অনুষ্ঠান।

নিচে পুরস্কারের তালিকা দেয়া হলো।

সেরা অভিনেতা : ঋত্বিক রোশান (কৃশ)

সেরা অভিনেত্রী : কাজল ( ফানা)

সেরা চলচ্চিত্র : রং দে বাসন্তী

সেরা পরিচালক : রাকেশ ওমপ্রকাশ মেহরা ( রং দে বাসন্তী)

সেরা পার্শ্ব অভিনেতা : অভিষেক বচ্চন (কভি আলবিদা না কেহনা)

সেরা পার্শ্ব অভিনেত্রী : কঙ্কণা সেন শর্মা (ওমকারা)

সেরা খলনায়ক : সাইফ আলী খান (ওমকারা)

সেরা কৌতুকাভিনেতা : আরশাদ ওয়ার্সি (লাগে রাহো মুন্না ভাই)

সেরা গায়ক : শান (চাদ সিফারিশ-ফানা)

সেরা গায়িকা : অলকা ইয়াগনিক ( তুমহি দেখো না-কভি আলবিদা না কেহনা)

সেরা সঙ্গীত পরিচালক : এ আর রহমান (রং দে বাসন্তী)

সেরা গীতিকার : প্রসুন যোশী ( মাস্তি কি পাঠশালা-রং দে বাসন্তী)

সেরা প্রতিশ্রুতিশীল পরিচালক : দিবাকর ব্যানার্জি ( খোসলা কা ঘোষলা)

সেরা নবাগত তারকা : উপেন পাটেল (৩৬ চায়না টাউন)

সেরা নবাগত তারকা : কঙ্গনা রানাউত ( গ্যাংস্টার)

সেরা জনপ্রিয় সঙ্গীত : বেদি জালায়লে (ওমকারা)

সেরা কোরিওগ্রাফার : গনেশ আচার্য (বেদী জালায়লে-ওমকারা)

সেরা ব্যাকগ্রাউন্ড মিউজিক : সলিম-সুলায়মান (কৃশ)

সেরা কাহিনী : রাজকুমার হিরানী ও অভিজাত যোশী (লাগে রহো মুন্নাভাই)

সেরা চিত্রনাট্য : রাজকুমার হিরানী ও অভিজাত যোশী (লাগে রহো মুন্নাভাই)

সেরা সংলাপ : রাজকুমার হিরানী (লাগে রহো মুন্নাভাই)

সেরা সম্পাদনা : পিএস ভারতী (রং দে বাসন্তী)

সেরা সিনেমাটোগ্রাফার : বিনোদ প্রধান ( রং দে বাসন্তী)

সেরা শিল্প নির্দেশক : শর্মিষ্ঠা রায় ( কভি আলবিদা না কেহনা)

সেরা অ্যাকশন : টনি চিং সিউ টুং (কৃশ)

সেরা কস্টিউম : আনা সিং ও বিন্ধ্যা দত্ত (উমরাও জান)

সেরা প্রচার পরিকল্পনা : এইচআর এন্টারপ্রাইজ (কভি আলবিদা না কেহনা)

সেরা ফিল্ম প্রসেসিং : অ্যাডল্যাবস ফিল্মস (কভি আলবিদা না কেহনা)

সেরা অডিওগ্রাফি : জিতেন্দ্র চৌধুরী (কৃশ)

সেরা গান রেকর্ডিং : সালমান আফ্রিদি (ওমকারা)

সেরা ভিজুয়াল ইফেক্ট : ক্রেইগ মাম্মা অ্যান্ড মার্ক কোল্ব (কৃশ)

সমালোচক পুরষ্কার

অভিনেতা : সঞ্জয় দত্ত (লাগে রাহো মুন্নাভাই)

অভিনেত্রী : গুল পানাগ ও আয়েশা টাকিয়া (ডর)

জেনিথ পাওয়ার টিম অ্যাওয়ার্ড : লাগে রাহো মুন্নাভাই ও রং দে বাসন্তী

ফরএভার ডিভা অ্যাওয়ার্ড : রেখা

আজীবন সম্মাননা : বিনোদ খান্না

বিশেষ স্বীকৃতি : সুভাষ ঘাই

এন্টারটেইনার অফ দি ইয়ার : শাহরুখ খান (ডন)