২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিলামে ওঠা ব্রান্ডোর চুল আসল নয়

হলিউডের বিখ্যাত অভিনেতা মার্লোন ব্রান্ডোর চুল নিলামে ওঠার পর সন্দেহ প্রকাশ করা হয় ওই চুল আসলে ব্রান্ডোর না। ওটা নকল চুল। এর প্রেক্ষিতে নিলামকারী প্রতিষ্ঠান ডালাস হেরিটেজ অকশন গ্যালারিজ এর বিক্রয় আপাতত বন্ধ রেখেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2007, 08:13 PM

Updated : 26 Apr 2022, 02:11 PM

বিক্রেতা অবশ্য দাবি করেছেন, তিনি এই চুল ব্রান্ডোর ব্যাক্তিগত সহকারী অ্যালিস মারচাকের কাছ থেকে পেয়েছেন। অ্যালিস অবশ্য এই বক্তব্য অস্বীকার করেছেন।

মারচাক দীর্ঘ ৫০ বছর ধরে ব্রান্ডোর সাথে ঘনিষ্টভাবে করেছেন। একটি অনলাইন পত্রিকার সঙ্গে সাক্ষাৎকারে তিনি বলেছেন, “ আমি নিজে কখনো মার্লোন ব্রান্ডোর চিরুনি বা অন্য কোথাও থেকে তার চুল সংগ্রহ করিনি। তিনি যখন বাসায় চুল কাটাতেন তার মেইড কাটাচুলগুলো কাগজে মুড়ে নিয়ে ফেলে দিতো।”

হেরিটেজের মিউজিক ও বিনোদন স্মারক বিভাগের পরিচালক ডোগ নরওয়াইন বলেছেন, “বর্তমান অবস্থার প্রেক্ষিতে একমাত্র নৈতিক কর্তব্য হলো নিলাম থেকে চুলটা সরিয়ে ফেলা।”

“আমাদের সবচেয়ে বড় সম্পদ সততা। এক রত্তি সন্দেহ থাকলেও আমি সে জিনিস নিলাম থেকে তুলে নিতে চাই।”

বৃহষ্পতিবার হেরিটেজ ওই নিলামের ঘোষনা দিয়েছিল অনলাইনে।

‘দি গডফাদার’খ্যাত অভিনেতা মার্লোন ব্রান্ডো ২০০৪ সালে ৮০ বছর বয়সে মারা যান। সূত্র : ওয়েবসাইট।