২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হ্যাট্রিক মুক্তি পাচ্ছে শুক্রবার

প্রাথমিক রিপোর্টের ফলাফল ঠিক থাকলে ‘হ্যাট্রিক’ এবার বাজীমাত করবে আশা করা যায়। ভরা ক্রিকেটের মৌসুমে ক্রিকেট নিয়ে যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে হ্যাট্রিক নিয়ে দর্শকরা বেশি আশাবাদী। আগামীকাল ১৬ মার্চ ছবিটি মুক্তি পাবে।

গ্লিটজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2007, 06:08 PM

Updated : 26 Apr 2022, 02:08 PM

মিলন লুথারিয়া পরিচালিত ছবিটির এক বিশেষ প্রদর্শনী হয়ে গেছে মঙ্গলবার অন্ধেরির জি প্রিভিউ থিয়েটারে। প্রদর্শনী দেখতে সেখানে হাজির ছিলেন মিলন ও কুনাল কাপুর। বিশেষ অতিথি হিসেবে ছিলেন কুনালের বন্ধু বলিউডের হার্টথ্রব নায়ক ঋত্বিক রোশান।

বিশেষ প্রদর্শনী শেষে দর্শকরা বলেছেন সুনির্মিত এ ছবি দর্শক টানবে বলে তাদের বিশ্বাস। বিশেষ করে বিশ্বকাপের সময়ে এ ছবি ফ্লপ করার কোন চান্স নেই।