ডিসেম্বর ১৭ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- সিঙ্গাপুরের হেডি মির্জা প্রথম এশিয়ান আইডল নির্বাচিত হলেন। রোববার ইন্দোনেশিয়ার জাকার্তায় অনুষ্ঠিত এশিয়ান আইডল প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে অন্য ৫ প্রতিযোগীকে পরাজিত করে জয়লাভ করেন এই সিঙ্গাপুর আইডল। খবর ভারতীয় ওয়েবসাইটের।
প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভিয়েতনামের আইডলরা।
হেডির বিজয়ে অনেকে বিস্মত হয়েছেন। তার কন্ঠস্বরের মান সিঙ্গাপুর, মালয়েশিয়া বা ভিয়েতনামের শিল্পীর তুলনায় ভাল ছিল না বলেই সাধারন শ্রোতারা মত ব্যক্ত করেন।
হেডি মির্জা সিঙ্গাপুর আইডল প্রতিযোগিতার দ্বিতীয় মৌসুমের বিজয়ী আইডল। জয় লাভের আগে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছিলেন, "৬টা দেশের মানুষ আমার গান শুনে ভোট দেবে, এটা আমার উপর একটা অসম্ভব মানসিক চাপ তৈরি করেছিল। আমি নার্ভাস হয়ে পরেছিলাম। কিন্তু যা হোক শেষপর্যন্ত সব কিছু ঠিক মতোই হয়েছে। আমি আমার পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট।"
ফলাফলে অনভিপ্রেত প্রভাব এড়াতে ৬ দেশ থেকে ৬ জন বিচারক দিয়ে একটি প্যানেল তৈরি করা হয়েছিল। ভারত থেকে বিচারক হিসেবে যোগ দেন অনু মালিক।
পক্ষপাত এড়াতে প্রত্যেক ভোটার দুজন গায়ককে ভোট দেবেন, এই নিয়ম করে দেওয়া হয়।
আয়োজকদের পক্ষে ফ্রেম্যান্টল এশিয়ার মহাব্যবস্থাপক ইন্দ্রিয়েনা বসরাহ বলেন, "প্রতিযোগিতার চেয়ে বেশি কিছু ছিল এই অনুষ্ঠান। আমরা চেয়েছি এশিয়ায় যে দারুন প্রতিভাবান শিল্পী আছেন তাদের তুলে ধরতে।"
তিনি বলেন, "এখন এই সব প্রতিভাবান শিল্পীরা তাদের দেশের গন্ডির বাইরেও পরিচিতি পাবেন। এভাবে এই অঞ্চলে শিল্পীদের পরিচিতি ও কাজের ক্ষেত্র স
bdnews24