২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বলিউডের ছবিতে ব্রেট লীর সঙ্গে থাকবেন অ্যালান বর্ডার, হাসি ও গিলেস্পি

বলিউডের এক ছবিতে ব্রেট লী'র সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আরও তিন অস্ট্রেলিয় ক্রিকেট তারকা। এই তিনজন হলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক অ্যালান বর্ডার, মাইকেল হাসি ও জ্যাসন গিলেস্পি। খবর ভারতীয় ওয়েবসাইটের।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2007, 09:06 AM

Updated : 26 Aug 2022, 09:03 PM

ডিসেম্বর ৪ (বিডিনিউজটুয়েন্টিফোরডটকম) -- বলিউডের এক ছবিতে ব্রেট লী'র সঙ্গে অভিনয় করতে যাচ্ছেন আরও তিন অস্ট্রেলিয় ক্রিকেট তারকা। এই তিনজন হলেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেট অধিনায়ক অ্যালান বর্ডার, মাইকেল হাসি ও জ্যাসন গিলেস্পি। খবর ভারতীয় ওয়েবসাইটের। যে ছবিতে এই ক্রিকেট তারকারা অভিনয় করবেন তার নাম 'ভিক্টরি'। জানুয়ারিতে অস্ট্রেলিয়ায় ভারত - অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ চলাকালে এই অসি তারকারা শুটিংয়ে অংশ নেবেন। লী এ প্রসঙ্গে বলেছেন, "ভিক্টরি' নিয়ে আমি খুবই উত্তেজিত। এর মাধ্যমে বলিউডে আমার অভিষেক হচ্ছে। আশা করছি ক্রিকেটারের ভূমিকায় বেশ স্বাভাবিকভাবেই অভিনয় করতে পারব আমি।" ছবির প্রযোজক অনুপম শর্মা বলেছেন, এই ছবিতে ভারত ও অন্যান্য দেশের মোট ২৫ জন সুপরিচিত ক্রিকেটার অংশ নেবে। শর্মা বলেন, "তারা তাদের নিজেদের ভূমিকাতেই অভিনয় করবেন।" লী জানান, "ছবির পেক্ষাপটে অস্ট্রেলিয়া ও আমাদের ক্রিকেট তারকাদের ব্যবহার করার মাধ্যমে শর্মা আশা করছেন 'ভিক্টরি' বিপুল পরিমান দর্শক আকৃষ্ট করতে পারবে।" ছবিটি ২০০৮ সালের শেষ নাগাদ মুক্তি পাবে বলে জানান লী। ৩১ বছর বয়স্ক এই ক্রিকেট তারকা এ বছরের শুরুতে ভারতে বিখ্যাত গায়িকা আশা ভোঁশলের সঙ্গে 'ইউ আর দি ওয়ান ফর মী' শীর্ষক এক দ্বৈত অ্যালবামে অংশ নেন। বিডিনিউজটুয়েন্টিফোরডটকম/এমআইআর/১৪৫৪ ঘ