২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এনসিসি ব্যাংকে নতুন দুই ডিএমডি

এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা টিমে নতুন দুই উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) যোগ দিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 12:32 PM

নতুন যোগ দেওয়া আবু জাফর মো. সালেহ ও ফজলুর রহমান এনসিসি ব্যাংকেরই সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ছিলেন। সম্প্রতি ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই দুই জনকে পদোন্নতি দেয়।

আবু জাফর মো. সালেহ এর আগে এনসিসি ব্যাংকের করপোরেট ও বিজনেস ব্যাংকিং বিভাগের প্রধান হিসেবে কর্মরত ছিলেন।

তিনি এনসিসি ব্যাংক ছাড়াও ওয়ান ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক ও প্রাইম ব্যাংকের করপোরেট ব্যাংকিং, মার্কেটিং, এসএমই ও রিটেইল ব্যাংকিংসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগের প্রধান হিসেবে কাজ করেছেন।

ফজলুর রহমান এর আগে এনসিসি ব্যাংকের এসএমই অ্যান্ড রিটেইল ব্যাংকিং, ক্রেডিট কার্ড, ক্রেডিট অ্যাডমিনিস্ট্রেশন, রিকভারি ও আইন বিভাগের দায়িত্বে ছিলেন।