২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষি ও আর্থিক খাতে ৪৭ কোটি ডলার দেবে বিশ্বব্যাংক

দেশের কৃষি ও আর্থিক খাতের উন্নয়নে ৪৭ কোটি ডলারের আর্থিক সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2015, 09:45 PM

Updated : 22 Aug 2022, 12:28 PM

বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফিন্যান্সিয়াল সেক্টর সাপোর্ট প্রজেক্টে (এফএসএসপি) ৩০ কোটি ডলার ও সেকেন্ড ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনলজি প্রোগ্রামে সাড়ে ১৭ কোটি ডলার অর্থায়ন করবে বিশ্ব ব্যাংক।

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি সপ্তাহের শুরুতে বিশ্বব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডিরেক্টর প্রকল্প দুটির অনুমোদন দেয়।

বিশ্ব ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর জোহানেস জাট বলেন, এই দুটি প্রকল্প বাংলাদেশকে মধ্য আয়ের দেশে পরিণত হতে সহায়তা করবে। একদিকে অর্থনৈতিক খাতকে শক্তিশালী করবে অন্য দিকে বিশাল পরিসরে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করবে। এসব প্রকল্পে আরও বেশি কর্মসংস্থান সৃষ্টি হবে।

“গত দশকে দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ উল্লেখযোগ্য উন্নতি করেছে। অর্থনৈতি বাধাগুলো অতিক্রম করে উন্নয়নের ধারাবাহিকতা ধরে রাখতে পারলে উচ্চ প্রবৃদ্ধির দেশ হতে পারবে বাংলাদেশ,” বলেন তিনি।

আর্থিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়ন ও ব্যক্তি মালিকানাধীন অন্যান্য অর্থিকখাতের উন্নয়নে এ সহায়তা ব্যবহার করা হবে।

আর সেকেন্ড ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনলজি প্রোগ্রামের আওতায় দেশের ৫৭ জেলার প্রায় ১০ লাখ ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের সহায়তা দেওয়া হবে।

গবেষণা, প্রযুক্তির ব্যবহারের কলাকৌশল, প্রশিক্ষণ ও কর্মদক্ষতা উন্নয়নসহ বিভিন্ন সেবা পাবেন তারা।