দশ মাসে এডিপির ৫৬ শতাংশ বাস্তবায়ন
চলতি অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৪৩ হাজার ৩৩৩ কোটি টাকা ব্যয় হয়েছে, যা মোট বরাদ্দের ৫৬ শতাংশ।
গত অর্থবছরের একই সময়ের তুলনায় এই ব্যয়ের পরিমান প্রায় ৯ হাজার কোটি টাকা বেশি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা পরবর্তী সংবাদ সম্মেলনে গণমাধ্যমেক এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
এর আগে ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে ব্যয় হয়েছিল হাজার ৫৫৭ কোটি টাকা, যা ওই অর্থবছরের বরাদ্দের ৫৪ শতাংশ।
এর আগে গত মার্চ পর্যন্ত নয় মাসে ৩৫ হাজার ১৫৩ কোটি টাকা বা ৪৪ শতাংশ এডিপি বাস্তবায়িত হয়েছিল। সে হিসাবে এপ্রিল মাসেই প্রায় ৮ হাজার ৭৭৬ কোটি টাকা খরচ হয়েছে।
চলতি অর্থবছর ৮০ হাজার ৩১৩ কোটি টাকার এডিপি গ্রহণ করা হয়। তবে ফেব্রুয়ারি পর্যন্ত বাস্তবায়ন অগ্রগগতি সন্তোষজনক না হওয়ায় গত ১০ মার্চ এনইসি সভায় তা ৭৫ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়।
