২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামি ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নতুন পর্যবেক্ষক

ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেডের পর্যবেক্ষক পরিবর্তন করেছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2014, 11:14 PM

Updated : 22 Aug 2022, 08:11 PM

১ জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা পরিদর্শন বিভাগের মহাব্যবস্থাপক ইস্কান্দার মিয়া ব্যাংকটির পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন।

এর আগে ব্যাংকটিতে পর্যবেক্ষক ছিলেন কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রা অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম।

সোমবার বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় এ সিদ্ধান্তের কথা ব্যাংকটিকে জানানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ইস্কান্দার মিয়া নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি পর্যবেক্ষক হিসেবে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি ও অডিট কমিটির প্রতিটি সভায় উপস্থিত থেকে আলোচ্য বিষয়ের ওপর কেন্দ্রীয় ব্যাংকের পক্ষে মতামত ও বক্তব্য পেশ করবেন।

তার দায়িত্ব পালনের সুবিধার্থে সভা অনুষ্ঠানের অন্তত তিন দিন আগে সভার আলোচ্য সূচি ও স্মারকসহ প্রয়োজনীয় কাগজপত্র ইস্কান্দার মিয়ার কাছে পাঠানোর জন্য ইসলামী ব্যাংককে নির্দেশ দেওয়া হয়েছে।

সাধারণত কোনো ব্যাংকের আর্থিক অবস্থার অবনতি অথবা পরিচালনা পর্ষদ বা ব্যবস্থাপনায় সংকট থাকলে ওই ব্যাংকের পরিচালনা পর্ষদে পর্যবেক্ষক নিয়োগ দেওয়া হয়।

তবে ইসলামী ব্যাংকের বিরুদ্ধে জঙ্গী অর্থায়নের অভিযোগ উঠার পর ২০১০ সাল থেকে ব্যাংকটিতে পর্যবেক্ষক নিয়োগ রেখেছে কেন্দ্রীয় ব্যাংক।