২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী যাচ্ছেন গভর্নর

বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার রাজশাহী যাচ্ছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2014, 11:15 PM

Updated : 25 Apr 2022, 05:03 PM

বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার বেলা ১১টায় গভর্নর রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেবেন।

সন্ধ্যা ৭টায় স্থানীয় নানকিং রেস্টুরেন্টে রাজশাহী অঞ্চলের বাণিজ্যিক ব্যাংকগুলোর স্থানীয় প্রতিনিধিদের আঞ্চলিক সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতা দেবেন।

শুক্রবার সকালে বোয়ালিয়া চকপাড়া আঁকাফুজি গবেষণা নার্সারিতে দেশে প্রথমবারের মতো নির্মিত ‘প্রাকৃতিক হিমাগার’ এর উদ্বোধন করবেন গভর্নর।