২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শনিবার ১০২টি উপজেলায় ব্যাংকের সব শাখা খোলা

আগামী ১৯ ফেব্রুয়ারি প্রথম দফায় ১০২টি উপজেলা পরিষদের নির্বাচনকে সামনে রেখে শনিবার সংশ্লিষ্ট এলাকায় ব্যাংকের সব শাখা খোলা থাকবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2014, 08:04 PM

Updated : 01 Sep 2026, 12:17 PM

প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানত বাবদ ট্রেজারি চালান বা ব্যাংক ড্রাফট বা পে-অর্ডার বা পোস্টাল অর্ডার গ্রহণের সুবিধার্থে এসব ব্যাংক শাখা খোলা রাখা হবে।

একইসঙ্গে ব্যাংকগুলোকে নিজস্ব নিরাপত্তা নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

৪০টি জেলার ১০২টি উপজেলাতে ১৯ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের দিন ঠিক করেছে নির্বাচন কমিশন।

২৫ জানুয়ারি কয়েকটি উপজেলায় মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।