২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল কোম্পানিগুলো এখন দেয়ার চেয়ে নিচ্ছে বেশি

২০১০-১১ অর্থবছরে বিদেশি মোবাইল ফোন অপারেটরগুলো বিনিয়োগের চারগুণ টাকা বিদেশে পাঠিয়েছে।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 12:07 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

জাতীয় সংসদের সোমবারের অধিবেশনে প্রশ্নোত্তরে একথা জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী সাহারা খাতুন।

Image
সাবেক ২১ সাংসদের ফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

সাবেক ২১ সাংসদের ফোন বিল বকেয়া ৩৮ লাখ টাকা

নওগাঁ-৬ আসনের সাংসদ ইসরাফিল আলমের প্রশ্নের জবাবে সাহারা খাতুন জানান, ২০১০-১১ অর্থবছরে বিদেশি মোবাইল কোম্পানিগুলো ৬৮৬ কোটি ৭৩ লাখ টাকা বিনিয়োগ করে ২ হাজার ৬৫২ কোটি ১৮ লাখ টাকা বিদেশে পাঠিয়েছে। রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটক বাদে গ্রামীণফোন, রবি, বাংলালিংক, এয়ারটেল এবং সিটিসেল সব অপরাটেরদেরই মালিকানার বেশিরভাগ অংশ বিদেশিদের।

এই পাঁচটি কোম্পানি ২০১১-১২ অর্থবছরে ৯৭৫ কোটি ২৭ লাখ টাকা বিনিয়োগ করে ৯২৭ কোটি সাত লাখ টাকা বিদেশে পাঠিয়েছে।

সংসদে আরো জানানো হয়, ২০০৮-০৯ অর্থবছরে এই কোম্পানিগুলো ৮ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০০৯-১০ অর্থ বছরে ৯৪ লাখ টাকা বিনিয়োগ করলেও কোনো টাকা বিদেশে পাঠায়নি।

আরেক প্রশ্নের জবাবে সাহারা খাতুন বলেন, বাংলাদেশে মোবাইল ফোনের কলরেট অন্যান্য দেশের তুলনায় কম। তাই মোবাইল ফোনের কলচার্জ কমানোর আপাতত কোনো পরিকল্পনা সরকারের নেই।