প্রাইজবন্ডের ড্র
একশ’ টাকা মুল্যমানের বাংলাদেশ প্রাইজবন্ডের ৭০তম ‘ড্র’ অনুষ্ঠিত হয়েছে।
এতে সব সিরিজের ০০৬০৭৮১ নম্বর প্রথম পুরস্কার এবং ০৪৯০৫৩৫ নম্বর দ্বিতীয় পুরস্কারের জন্য ঘোষিত হয়েছে।
বৃহস্পতিবার ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) সৌরেন্দ্র নাথ চক্রবর্তীর সভাপতিত্বে কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে এই ড্র অনুষ্ঠিত হয়।
একক সাধারণ পদ্ধতি তথা প্রত্যেক সিরিজের একই নম্বরে প্রাইজবন্ডের ড্র পরিচালত হয়। প্রচলনযোগ্য ১০০ টাকা মুল্যমানের ৩৭টি সিরিজের ৪৬টি সাধারণ সংখ্যা এই ড্রয়ে পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
পুরস্কার হিসেবে প্রথম পুরস্কার বিজয়ীরা ৬ লাখ, দ্বিতীয় পুরস্কার বিজয়ীরা ৩ লাখ ২৫ হাজার, তৃতীয় পুরস্কার বিজয়ীরা ১ লাখ, চতুর্থ পুরস্কার বিজয়ীরা ৫০ হাজার ও পঞ্চম পুরস্কার বিজয়ীদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে দেওয়া হয়।
ড্রতে ০০০০০০১ থেকে ১০০০০০০ ক্রম সংখ্যার অন্তর্ভুক্ত বন্ডসমূহ থেকে ৪৬টি সিরিজের সর্বমোট এক হাজার ৭০২ টি পুরস্কার দেওয়া হয়।
প্রাইজবন্ডের যে সংখ্যা প্রথম পুরস্কারের জন্য ঘোষিত হবে প্রতিটি সিরিজের সেই সংখ্যার বন্ড প্রথম পুরস্কারের যোগ্য বলে বিবেচিত হয়।
একইভাবে ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম পুরস্কারের জন্য ঘোষিত সংখ্যাও প্রতিটি সিরিজের ক্ষেত্রে পুরস্কার পেয়ে থাকে।
এবারের ড্রতে তৃতীয় পুরস্কার বিজয়ী নম্বর ০৬২৩৩৭৯ ও ০৮৭৫০৪২, চতুর্থ পুরস্কার বিজয়ী ০০৭৬১৮৩ ও ০৮৭৭৭৫৫ এবং পঞ্চম পুরস্কার বিজয়ী প্রতিটি সিরিজের ৪০টি নম্বর হলো- ০০১৫৯৯৪, ০২৫৩৩৩৮, ০৪৪৮৭৪১, ০৬৩৩৮২৪, ০৮৩০৯৮৭, ০০৬৮১১৬, ০২৯০৩৬৪, ০৪৭৪০৯৫, ০৬৪৩২২৩, ০৮৪৮৭১৯, ০০৭৮৩৭৫, ০৩২৩৮৯৯, ০৪৯০২৭৪, ০৭৩২৩২৯, ০৯১২৮৪২, ০১২৮৫৯০, ০৩৪০২৮০, ০৫২৪৪০৭, ০৭৩৪৫৫২, ০৯৩৭৫৪০, ০১৫৪৯১৭, ০৩৮৭৭৭৫, ০৫২৬১৬৯, ০৭৪৮৯৪৯, ০৯৫২৬৪৩, ০১৮৮১৬৫, ০৩৯৮১০৭, ০৫৩৩৯৯০, ০৭৬৯৯৩৭, ০৯৭৬২৭৫, ০২৪১৯৫৮, ০৪০৩৫১৭, ০৫৮৫৪২৩, ০৭৯০৬৭৩, ০৯৯৩৭৫৯, ০২৪৭৮৫৪, ০৪০৫১৩৯, ০৬১৩০১৩, ০৮১৩২৮৮ ও ০৯৯৪২৩৯ ।
প্রতি তিন মাস পরপর প্রতি মাসের শেষ তারিখে প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত হয়। আয়কর অধ্যাদেশ ১৯৮৪ এর ৫৫ ধারার নির্দেশনা অনুযায়ী ১৯৯৯ সালের ১ জুলাই থেকে পুরস্কারের অর্থ থেকে ২০ শতাংশ হারে উৎসে আয়কর কাটার বিধান চালু আছে।
