২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘অর্থনীতির স্বার্থে হরতাল পরিহার করুন’

দেশের ব্যবসা-বাণিজ্যের গতি ধরে রাখতে হরতালের মতো কর্মসূচি পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দি আহমেদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 10:00 AM

দেশের ব্যবসা-বাণিজ্যের গতি ধরে রাখতে হরতালের মতো কর্মসূচি পরিহার করার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দি আহমেদ।

তিনি বলেছেন, “হরতাল দেশের অর্থনীতিকে পঙ্গু করে দেয়। আমাদের রাজনৈতিক দলগুলোকে আন্দোলনের কর্মসূচি হিসেবে হরতালের বিকল্প অন্য কিছু ভাবতে হবে।”

বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের গ্রিন লনে নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এবং নারায়ণগঞ্জে অবস্থিত সাতটি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

কাজী আকরামউদ্দিন আহমেদের নেতৃত্বে ফেডারেশন আব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নব-নির্বাচিত পরিচালনা পর্ষদের উদ্দেশে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি একেএম সেলিম ওসমানের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার ও এফবিসিসিআইয়ের সাবেক প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আলী, বিকেএমইএর প্রথম সহ-সভাপতি এমএ হাতেম ও সাবেক সভাপতি ফজলুল হক।

এফবিসিসিআইয়ের সভাপতি ছাড়াও প্রথম সহ-সভাপতি মনোয়ারা হাকিম আলী, সহ-সভাপতি হেলালউদ্দিন, প্রবীর কুমার সাহা ও বজলুর রহমানসহ পরিচালকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে এফবিসিসিআইয়ের নব-নর্বাচিত পরিচালনা পর্ষদকে সম্মাননা ক্রেস্ট দেয়া হয়।

নারায়ণগঞ্জ চেম্বার ছাড়াও সংবধর্না অনুষ্ঠানের আয়োজক সংগঠনগুলো হলো- বিকেএমইএ, বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ক্লথ মার্চেন্টস অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিটিং ওনার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ নিট ডাইং ওনার্স অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ পাট আড়ৎদার সমিতি।