২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রথম ঘণ্টায় সূচক কমেছে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2012, 05:12 AM

Updated : 24 Aug 2022, 12:40 PM

সপ্তাহের প্রথম দিন লেনদেনের প্রথম ঘণ্টায় সূচক কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

রোববার সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর প্রথম আধা ঘণ্টায় সূচকে ওঠানামা চলে। পরের আধা ঘণ্টায় সূচক কমে। বেলা সাড়ে ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৫৬ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৮ পয়েন্ট কম।

এক ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৪৭ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৪১টি শেয়ারের, কমে ১১৫টির এবং অপরিবর্তিত ছিল ২৮টির দাম।

গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দুই দশমিক ১১ শতাংশ বা প্রায় ৮৬ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২২৩ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৬ শতাংশ বেশি।

এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।