লেনদেনে শুরুতে সূচক কমেছে
মঙ্গলবার লেনদেন শুরু হওয়ার পর প্রথম আধা ঘণ্টায় দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমেছে প্রায় ১৪ পয়েন্ট
লেনদেনের প্রথম আধা ঘণ্টায় সূচক কমেছে দেশের সবচেয়ে বড় পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।
মঙ্গলবার হরতালের মধ্যেই সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরুর পর ওঠানামার মধ্য দিয়ে সূচক কমতে থাকে। বেলা ১১টায় ডিএসইর সাধারণ সূচক পৌঁছায় ৪ হাজার ১৬৩ পয়েন্টে, যা আগের দিনের চেয়ে প্রায় ১৪ পয়েন্ট কম।
আধা ঘণ্টায় হাতবদল হয় প্রায় ৪২ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এর মধ্যে দাম বাড়ে ৬৮টি শেয়ারের, কমে ৭৬টির এবং অপরিবর্তিত ছিল ২৪টির দাম।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচকে যোগ হয় প্রায় ৮৯ পয়েন্ট। হাতবদল হয় প্রায় ২১৮ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক বাড়ে দশমিক ৫৫ শতাংশ বা প্রায় ২২ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ১৯২ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ১৭ শতাংশ কম।
এর আগের সপ্তাহে ডিএসই সাধারণ সূচক কমে ৩ দশমিক ৪৩ শতাংশ বা প্রায় ১৪৪ পয়েন্ট। দিনে গড় লেনদেন হয় প্রায় ২৩০ কোটি টাকা, যা এর আগের সপ্তাহের চেয়ে প্রায় ২.৭৩ শতাংশ বেশি।
