কৃষি খাতের জন্য ৪ পরামর্শ সানেমের
কোভিড-১৯ মহামারী পরিস্থিতিতে কৃষিখাতের জন্য সরকারকে চারটি পরামর্শ দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং-সানেম।
বুধবার সানেমের নির্বাহী পরিচালক সেলিম রায়হান এক বিবৃতিতে এ পরামর্শ দিয়েছেন।
>> ৪ শতাংশ সুদে কৃষকদের ঋণ দেওয়ার ব্যাপারে বাংলাদেশ ব্যাংক প্রজ্ঞাপন জারি করেছে। সানেমের পক্ষ থেকে আমরা মনে করি, কৃষকদের সুদমুক্ত ঋণ দেওয়া দরকার। এ কথা আমরা আগেও বলেছি। আমরা জোরালোভাবে এ দাবিটি আবারও তুলে ধরছি। এখন যখন খাদ্য নিরাপত্তার বিষয়টি খুবই জরুরি, কৃষিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। কৃষকরা যাতে সুদমুক্ত ঋণ পায় এবং প্রকৃত কৃষকরা, যাদের দরকার, তাদের কাছে যেন ঋণ পৌঁছে যায়, সে ব্যবস্থা করতে হবে।
>> শুধু ঋণ দিলে হবে না। আমরা দেখছি যে, এই সংকট ও লকডাউনের কারণে কৃষি উপকরণের যে সাপ্লাই ব্যবস্থা সেটি বিঘ্নিত হচ্ছে। সুতরাং কৃষকরা যাতে কৃষি উপকরণ ঠিকমত পায় সেটি নিশ্চিত করতে হবে।
>> বিভিন্ন জায়গায় কৃষি শ্রমিকদের স্বল্পতা দেখা দিচ্ছে, বিশেষ করে লকডাউনের কারণে কৃষি শ্রমিকদের চলাচল স্থবির হয়ে গেছে। কৃষি উপকরণ এবং কৃষি শ্রমিকদের এই সমস্যা সমাধান করার জন্য কৃষি মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়—এদের সবাইকে একসাথে কাজ করতে হবে। স্থানীয় প্রশাসন, ব্যবসায়ী এমনকি কৃষি শ্রমিকদের যে নেটওয়ার্ক আছে, তাদের সাথে একসাথে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে কৃষকদের স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত করার জন্য হেলথ প্রটোকল তৈরি করে এই বিষয়গুলো নিশ্চিত করতে হবে।
এবং
সার্বিকভাবে, এই সংকটের সময়ে কৃষি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে, কৃষকরা যাতে উপকৃত হয় সেটি নিশ্চিত করতে হবে। এই উদ্যোগগুলো নেওয়া হলে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে মনে করে সানেম্
