২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অনলাইনে আন্তর্জাতিক কেনাকাটায় কর কাটার নির্দেশ

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে কেনাকাটায় কর কেটে রাখতে ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2020, 07:20 PM

Updated : 18 Aug 2022, 02:26 PM

বৃহস্পতিবার বিদেশী মুদ্রা লেনদেনকারী সব ব্যাংকের প্রধান কার্যলয়/প্রিন্সিপাল অফিসে পাঠানো এক সার্কুলারে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

‘অনলাইনে মূল্য পরিশোধের ক্ষেত্রে আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের ব্যবহার’ শীর্ষক সার্কুলারে বলা হয়েছে, গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স ২০১৮  অনুযায়ী অনুমোদিত ডিলার ব্যাংকের কার্ডহোল্ডারা বিদেশী স্বনামধন্য ও নির্ভরযোগ্য উৎস হতে পণ্য ও সেবা ক্রয়ে (যেমন ডাউনলোডযোগ্য এপ্লিকেশন সফট্ওয়্যার, ই-বুক ইত্যাদি), ম্যাগাজিন/নিউজপেপার সাবস্ক্রিপশন ফি পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহারের জন্য প্রাধিকার প্রাপ্ত।

এক্ষেত্রে এখন এ মর্মে স্পষ্টীকরণ করা যাচ্ছে যে, ওই প্রাধিকারের আওতায় আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দ্বারা আমদানি নিষিদ্ধ পণ্য ও সেবা ব্যতীত বৈধ যেকোন পণ্য ও সেবা ক্রয় (অনলাইনে ডিজিটাল মার্কেটিং/বিজ্ঞাপন ব্যয়সহ) অনুমোদিত লেনদেন হিসেবে বিবেচিত হবে।

“অনলাইন ব্যবস্থায় মূল্য পরিশোধের বিপরীতে কার্ডহোল্ডার কর্তৃক প্রযোজ্য কর/শুল্ক পরিশোধ এবং পণ্য/সেবা প্রাপ্তির বিষয়টি অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে।”

এছাড়া অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডহোল্ডারদেরকে অনির্ভরযোগ্য/অসাধু বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা ক্রয় না করতে যথাযথ সতর্কতা অবলম্বন করতে সংশ্লিষ্ট শাখাগুলোকে প্রযোজনীয় নির্দেশনা প্রদান করতে বলা হয়েছে সার্কুলারে।