২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দোহাজারী-কক্সবাজারে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে চুক্তি

রেলপথ নির্মাণের জন্য চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজার পর্যন্ত ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়নে বেসরকারি সংস্থা ডর্প ও পাথমার্কের সঙ্গে একটি চুক্তি করেছে বাংলাদেশ রেলওয়ে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 11:03 PM

Updated : 20 Aug 2022, 02:17 PM

সোমবার সকালে রেলভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের জেনারেল ম্যানেজার প্রকল্প পরিচালক মো. মাহবুবুল হক বকশী এবং র্ডপ এর প্রধান নির্বাহী কর্মকর্তা এএইচএম নোমান চুক্তিতে স্বাক্ষর করেন।

রেলওয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ রেলওয়ের দোহাজারী থেকে রামু হয়ে কক্সবাজার এবং রামু থেকে মিয়ানমারের কাছের গুণদুম পর্যন্ত এক লাইনের ডুয়েলগেজ ট্র্যাক নির্মাণ প্রকল্প বাস্তবায়নে দোহাজারী-কক্সবাজার সেকশনে ভূমি অধিগ্রহণ করা হয় ।

এতে ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন কর্মসূচি যৌথভাবে বাস্তবায়ন করবে ‘ডেভেলপমেন্ট অর্গানাইজেশন অব দি রুরাল পুয়োর (ডর্প)’ এবং ‘পাথমার্ক অ্যাসোসিয়েট্স লি.’।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আমজাদ হোসেন, অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ডর্প চেয়ারম্যান মো. আজহার আলী তালুকদার, পুনর্বাসন বিশেষজ্ঞ মো. সাইফুল্লহা, পাথমার্ক অ্যাসোসিয়েট্স লি. এর সিনিয়র উপদেষ্টা মো. নাজমুল ইসলাম পাটওয়ারী উপস্থিত ছিলেন।