২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর অঞ্চল-২১ এর নিয়োগ পরীক্ষাও স্থগিত

১৩ থেকে ২০তম গ্রেডের ১১১টি পদে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2024, 11:42 PM

Updated : 26 Aug 2026, 09:43 AM

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর অঞ্চল-২১ এর ১১১টি পদে আগামী ৮ জুনের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে।

আদালতের আদেশে পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শুক্রবার এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মুমেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।

এনবিআর এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ১৩ থেকে ২০ তম গ্রেডের ওই পদগুলোতে লিখিত পরীক্ষা হওয়ার কথা ছিল। এর মধ্যে কম্পিউটার অপারেটরের একটি পদ, প্রধান সহকারী, উচ্চমান সহকারী ও সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটরের ২১টি করে পদ, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ২৪টি এবং অফিস সহায়কের ২৩টি পদে নিয়োগের কথা বলা হয় নিয়োগ বিজ্ঞপ্তিতে।

চলতি বছরের ২৮ এপ্রিল ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

এর আগে গত ৩১ মে পরীক্ষার একদিন আগে কর অঞ্চল-২০ এর একই ধরনের নিয়োগ পরীক্ষা আদালতের আদেশে স্থগিত করেছিল এনবিআর।