১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

মহার্ঘ ভাতা সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা

“মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়ত একটু সময় লাগবে।”

মহার্ঘ ভাতা সক্রিয় বিবেচনায়: অর্থ উপদেষ্টা
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 May 2025, 02:20 PM

Updated : 26 Aug 2026, 12:45 PM

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি ‘সক্রিয় বিবেচনায়’ আছে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।

মঙ্গলবার সরকারি ক্রয় সংক্রান্ত ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।

বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর গত বছর সেপ্টেম্বর-অক্টোবরের দিকেও সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনায় উঠেছিল। তবে সরকারের আর্থিক টানাপড়েনের কারণে সেই আলোচনা বেশি দূর আগায়নি।

অর্থ উপদেষ্টা মঙ্গলবার বলেন, “মহার্ঘ ভাতার বিষয়টি অ্যাকটিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি। তারা এটা নিয়ে কাজ করছে। মহার্ঘ ভাতা হওয়ার চান্স মোটামুটি, কিন্তু হয়ত একটু সময় লাগবে।”

প্রতি পাঁচ বছর পরপর সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো হওয়ার নিয়ম রয়েছে। ২০১৫ সালে সবশেষ বেতন কাঠামো কার্যকর করা হয়। এরপর আর কোনো বেতন কাঠামো হয়নি। এ কারণে মহার্ঘ ভাতার বিষয়টি আলোচনা হচ্ছে।

বৈঠকে এলএনজি, সার গমসহ আরও কিছু কেনাকাটা অনুমোদন হয়েছে বলে অর্থ উপদেষ্টা জানান।