২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কর্ণফুলী তীরে পার্ক, খেলার মাঠ তৈরির উদ্যোগ

নদী তীরবর্তী সরকারি খাস জমিতে এই প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।

কর্ণফুলী তীরে পার্ক, খেলার মাঠ তৈরির উদ্যোগ

কর্ণফুলী নদী তীরে এমন নকশায় হবে পার্ক ও খেলার মাঠ। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2023, 10:02 PM

Updated : 12 Jul 2023, 10:02 PM

কর্ণফুলী নদীর তীরে মেরিনার্স রোড সংলগ্ন অংশে জনসাধারণের জন্য উন্মুক্ত পার্ক ও খেলার মাঠ করার উদ্যোগ নেওয়া হয়েছে।

বুধবার মেরিনার্স রোডের ফিরিঙ্গি বাজারে প্রস্তাবিত এলাকা পরিদর্শনে গিয়ে এই উদ্যোগের কথা জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

একাজের জন্য প্রয়োজনীয় জমি দেবে জেলা প্রশাসন। সিটি করপোরেশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।

মেয়র রেজাউল বলেন, “জেলা প্রশাসনের খাস জমিতে কর্ণফুলী নদী সুরক্ষিত রেখে নদীর সৌন্দর্য উপভোগের জন্য এবং শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ করে দিতে দ্রুততম সময়ের মধ্যে বিস্তীর্ণ সবুজ পার্ক ও খেলার মাঠ গড়ে তোলা হবে।”

জেলা প্রশাসক ফখরুজ্জামান বলেন, “উন্মুক্ত গ্রিন জোন ও পার্কটি নগরবাসীর চিত্ত বিনোদনের জন্য একটা বিশেষ আকর্ষণ হবে।”

Image

প্রকল্প এলাকা পরিদর্শনে সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী এবং চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান।

কর্ণফুলী নদী তীরবর্তী সরকারি খাস জমিতে এই প্রকল্প উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসনের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্ণফুলী নদীর তীরের উন্মুক্ত এই খাস জমি জেলা প্রশাসনের নামে রেকর্ডভুক্ত। এখানকার ১৪ একর জমিতে পার্ক, খেলার মাঠ ও হাঁটার জন্য ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে।

“জমির মালিকানা জেলা প্রশাসনেরই থাকবে। পার্ক নির্মাণের ব্যয় সিটি করপোরেশন করবে। এভাবে প্রকল্পটি প্রস্তাব করা হয়েছে।”

নগরবাসীর জন্য এই নাগরিক সুবিধা নিশ্চিতে সিসিসি’র উদ্যোগে জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।