২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আদালত থেকে পালানো মাদক মামলার আসামি ফের মাদকসহ গ্রেপ্তার

এর আগে চন্দনাইশ উপজেলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল চট্টগ্রাম জেলা গোয়েন্দা পুলিশ।

আদালত থেকে পালানো মাদক মামলার আসামি ফের মাদকসহ গ্রেপ্তার

গ্রেপ্তার শামসুল হক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2023, 11:31 PM

Updated : 22 Jan 2023, 11:31 PM

চট্টগ্রাম আদালত ভবন থেকে পালিয়ে যাওয়া মাদক মামলার এক আসামিকে ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার সকালে সীতাকুণ্ডের ভাটিয়ারি বাস স্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেপ্তারের কথা জানান চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) আবু তৈয়ব মো. আরিফ হোসেন।

৭১ বছর বয়সী ওই ব্যক্তির নাম শামসুল হক ওরফে বাচ্চু। গ্রেপ্তারের সময় তার কাছে ৩৭ ইয়াবা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ।

এর আগে চন্দনাইশ উপজেলা থেকে ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করেছিল জেলা গোয়েন্দা পুলিশ। কিন্তু গত ৫ জানুয়ারি আদালতে নেওয়া হলে সেখানকার হাজতখানা থেকে কৌশলে পালিয়ে যান তিনি।

ওই ঘটনায় আদালত পুলিশের পরিদর্শক বাদি হয়ে কোতয়ালী থানায় একটি মামলা করেন। এছাড়া এক এসআইসহ সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার ও ঘটনা তদন্তে তিন সদস্যের একটি কমিটি করা হয়।

শামসুল হকের বিরুদ্ধে ঢাকা, কক্সবাজার, চট্টগ্রাম জেলা ও মহানগরে মোট সাতটি মালা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।