২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাঁশখালীতে নিখোঁজ শিশুর লাশ মিলল ছয় দিন পর

শিশুটি গত ১১ অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2023, 08:02 PM

Updated : 17 Oct 2023, 08:02 PM

চট্টগ্রামের বাঁশখালীতে নিখোঁজের ছয় দিন পর এক শিশুর লাশ পাওয়া গেছে খালে।

মঙ্গলবার দুপুরে বাহারছড়া ইউনিয়নের জলকদর খাল থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

উদ্ধার করা লাশটি মো. নুরুল্লাহ (৬) নামের এক শিশুর। রত্নপুর গ্রামের নুরুল আনছারের ছেলে নুরুল্লাহ স্থানীয় একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র।

বাঁশখালী থানার ওসি কামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিশুটি গত ১১ অক্টোবর সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। তার বাবা থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছিলেন।

“দুপুরে বাড়ির কাছে জলকদর খালের তীরে ভাসমান লাশ দেখে পরিবারের সদস্যরা সেটি নুরুল্লাহর বলে শনাক্ত করে। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে।”

ওসি কামাল উদ্দিন জানান, প্রাথমিক সুরতহালে শিশুটির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। লাশের ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।