২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফল প্রকাশের আগেই ফেইসবুকে পোস্ট: চবি কর্মকর্তাকে শোকজ

নোটিশ পাওয়ার কথা স্বীকার করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার ওই কর্মকর্তা

ফল প্রকাশের আগেই ফেইসবুকে পোস্ট: চবি কর্মকর্তাকে শোকজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 May 2023, 08:44 PM

Updated : 22 May 2023, 08:44 PM

ভর্তি পরীক্ষার আনুষ্ঠানিক ফল প্রকাশের আগেই নিজের ছেলের উর্ত্তীর্ণ হওয়ার খবর ফেইসবুকে পোস্ট করায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক কর্মকর্তাকে কারণ দর্শাতে বলেছে কর্তৃপক্ষ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়।

অথচ বিশ্ববিদ্যালয়ের মার্কশিট শাখার উপপরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সোহরাওয়ার্দী নিজের ফেইসবুক একাউন্টে রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় তার ছেলের ‘এ’ ইউনিটের মেধা তালিকায় উত্তীর্ণ হওয়ার খবর এবং মেধাতালিকায় তার অবস্থান ও প্রাপ্ত নম্বর পোস্ট করেন।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কে এম নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ফল প্রকাশের আগে কীভাবে তিনি (মোহাম্মদ সোহরাওয়ার্দী) ফেইসবুকে তা পোস্ট করলেন? - তিন কার্যদিবসের মধ্যে এ বিষয়ে লিখিত ব্যখ্যা দিতে বলা হয়েছে।”

মোহাম্মদ সোহরাওয়ার্দী ‘শোকজ’ নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও এ বিষয়ে কোনো কথা বলতে চাননি।