২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

বুধবার রাতে স্বজনরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামে শিক্ষানবিশ আইনজীবীর মৃত্যু, স্ত্রীকে জিজ্ঞাসাবাদ

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2023, 01:05 PM

Updated : 20 Apr 2023, 05:52 PM

চট্টগ্রামে এক শিক্ষানবিশ আইনজীবীকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর তার স্ত্রীকে আটক করেছে পুলিশ।

আব্দুল্লাহ আল মামুন নামের ২৫ বছর বয়সী ওই যুবক চকবাজার এলাকার মিয়ার বাপের মসজিদের কাছে একটি বাসায় ভাড়া থাকতেন।

বুধবার রাতে স্বজনরা তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) এম আব্দুল হালিম জানান, রাতে খবর পেয়ে তারা থানায় গিয়ে লাশটি হেফাজতে নেন। পরে মামুনের স্ত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়।

তবে কীভাবে মামুনের মৃত্যু হল সে বিষয়ে কোনো ধারণা দিতে পারেননি ওসি। তিনি বলেন, ময়নাতদন্ত হলে বিষয়টি স্পষ্ট হবে।