২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে যৌন নিপীড়ন: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

পাঁচ আসামির সবার অভিভাবক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মচারী। তারা নিজেদের ছাত্রলীগের কর্মী বলেও দাবি করেন।

চবিতে যৌন নিপীড়ন: গ্রেপ্তার ৫ জন রিমান্ডে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে পাঠিয়েছে আদালত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2022, 02:08 PM

Updated : 26 Jul 2022, 02:10 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক ছাত্রীকে যৌন হয়রানির ঘটনায় গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন করে রিমান্ডে পেয়েছে পুলিশ।

গত ১৭ জুলাই রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ‘হতাশার মোড়’ থেকে হলে ফেরার পথে এক ছাত্রী ও তার বন্ধুকে আটকে বোটানিকেল গার্ডেন এলাকায় নিয়ে কয়েকজন যৌন নিপীড়ন করেন। ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টাও করা হয় বলে অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ করলে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। এরপর ২০ জুলাই ওই শিক্ষার্থী হাটহাজারী থানায় মামলা করলে শুক্র ও শনিবার রাউজান ও হাটহাজারী থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শনিবার আজিম ও নুরুলকে আজীবন বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নিপীড়নকারীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। হাটহাজারী কলেজের দুই শিক্ষার্থীকেও বহিষ্কার করার কথা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পুরনো খবর

পুরনো খবর:

চবিতে যৌন নিপীড়ন: দুই ছাত্রকে চিরতরে বহিষ্কার
চবিতে যৌন নিপীড়ন: গ্রেপ্তারকৃতদের দাবি, তারা ছাত্রলীগে যুক্ত
যৌন নিপীড়ন: প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়