২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে আগুনে পুড়লো চাল ও তুলার গুদাম

ফায়ার সার্ভিস বলছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে চাল ও তুলার গুদামে আগুন লাগে এবং অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

চট্টগ্রামে আগুনে পুড়লো চাল ও তুলার গুদাম

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Dec 2022, 12:35 PM

Updated : 30 Dec 2022, 12:35 PM

চট্টগ্রামের পুরাতন চাকতাই এলাকায় আগুন লেগে চাল ও তুলার তিনটি গুদাম পুড়ে গেছে।

শুক্রবার সকাল পৌনে ৭টায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের নন্দনকানন ও লামার বাজার স্টেশনের চারটি গাড়ি ঘটনাস্থলে যায়। তারা দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে চট্টগ্রাম ফায়ার সার্ভিস উপ-সহকারী পরিচালক আব্দুল হামিদ জানান।

তিনি বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে অন্তত ৩০ লাখ টাকার ক্ষতি হয়েছে।