২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পতেঙ্গায় দুজনের মারামারিতে একজনের মৃত্যু

ভাতের দোকানির সঙ্গে মারামারিতে মারা যান ওই সিগারেট বিক্রেতা।

পতেঙ্গায় দুজনের মারামারিতে একজনের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2023, 01:38 AM

Updated : 09 Jun 2023, 01:38 AM

চট্টগ্রামের পতেঙ্গায় দুই ব্যক্তির মারামারিতে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে পতেঙ্গা চরপাড়া গোল্ডেন বিচ এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

নিহত ব্যক্তির নাম মো. আলমগীর (৫০)। চরপাড়ার বাসিন্দা এ ব্যক্তি ফেরি করে পান-সিগারেট বিক্রি করতেন।

পতেঙ্গা থানার ওসি আফতাব হোসাইন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় এক ভাতের দোকানির সঙ্গে ঝগড়া বাঁধে আলমগীরের, পরে তারা মারামারিতে জড়িয়ে পড়েন।

এসময় আলমগীর জ্ঞান হারিয়ে ফেলল তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানান ওসি।