২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডাস্টবিনে মিলল ‘কাটা হাত’

কোনো হাসপাতাল থেকে ময়লার সঙ্গে হাতটি বিনে ফেলা হতে পারে বলে ধারণা পুলিশের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2023, 03:23 PM

Updated : 28 Mar 2023, 04:39 PM

চট্টগ্রামে ডাস্টবিন থেকে একটি কাটা হাত উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে নগরীর খুলশী থানার জাকির হোসেন রোড সংলগ্ন ঢেবার পাড় থেকে হাতটি উদ্ধার করা হয় বলে ওসি সন্তোষ কুমার চাকমা জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হাতটি কনুই থেকে কাটা। কব্জি ও কনুইতে আঘাতের চিহ্ন এবং সেলাই ও ব্যান্ডেজের কাপড় লাগানো আছে।

বিনের ময়লা পরিষ্কার করার সময় পরিচ্ছন্নতা কর্মীরা সেটা দেখে পুলিশকে খবর দেয় বলে জানান ওসি।

কোনো হাসপাতাল থেকে ময়লার সঙ্গে হাতটি বিনে ফেলা হতে পারে, বলেন ওই পুলিশ কর্মকর্তা।