২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা-আরোহী আহত

আহতদের একজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ

চট্টগ্রামে বাসের ধাক্কায় ৫ অটোরিকশা-আরোহী আহত

চট্টগ্রামের অক্সিজেন মোড়ে দুর্ঘটনা কবলিত দুই সিএনজিচালিত অটোরিকশা উদ্ধার করে নিয়ে যাচ্ছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2023, 06:42 PM

Updated : 21 Jun 2023, 06:42 PM

চট্টগ্রামে নিয়ন্ত্রণ হারানো একটি বাসের ধাক্কায় দুইটি অটোরিকশার চালক ও যাত্রীসহ পাঁচজন আহত হয়েছেন। 

বুধবার নগরীর অক্সিজেন মোড়ে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়। 

বায়েজিদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) মৃণাল কান্তি মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “অক্সিজেন মোড়ে হাটহাজারি থেকে আসা দ্রতযান পরিবহনের একটি বাস যাত্রী ওঠানামা করছিল। এ সময় খাগড়াছড়ি থেকে আসা শান্তি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা দুইটি সিএনজি-চালিত অটোরিকশাকে ঠেলে নিয়ে সামনের বাসটিকে ধাক্কা দেয়। 

“দুই বাসের মাঝে পড়ে অটোরিকশা দুইটি দুমড়ে মুচড়ে যায়। অটোরিকশায় থাকা যাত্রী ও চালকসহ পাঁচজন আহত হয়। তাদের মধ্যে এক জনের অবস্থা গুরুতর।”   

দুর্ঘটনার পরপর আহতদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং শান্তি পরিবহনের বাসটি আটক করা হয়েছে বলে জানান এসআই মৃণাল।