১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

রাউজানে ধান ক্ষেতে পড়ে ছিল স্কুল দপ্তরির লাশ

পুলিশ ধারণা করছে, ওই ব্যক্তি বিষপানে আত্মহত্যা করেছেন।

রাউজানে ধান ক্ষেতে পড়ে ছিল স্কুল দপ্তরির লাশ
ফাইল ছবি

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Jun 2026, 08:43 PM

Updated : 11 Sep 2026, 03:25 PM

চট্টগ্রামের রাউজানে বাড়ির কাছে ধান ক্ষেত থেকে এক স্কুল দপ্তরির লাশ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার উপজেলার কদলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বড়ুয়াপাড়া এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

পুলিশের ধারণা, স্বপন বড়ুয়া নামের ৫২ বছর বয়সী ওই ব্যক্তি ‘বিষপানে আত্মহত্যা’ করেছেন। লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে। 

বড়ুয়াপাড়ার স্থানীয়রা বলছেন, মঙ্গলবার সন্ধ্যায় স্বপন বাড়ি থেকে বের হন। রাতে ফিরে না আসায় তাকে খোঁজাখুঁজি করা হয়। সকালে বাড়ির কাছে ধান ক্ষেতে তার লাশ পাওয়া যায়। 

রাউজান থানার ওসি সাইফুল ইসলাম বলেন, “স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশের পাশে বিষের বোতল পাওয়া গেছে এবং তার মুখে ফ্যানা ছিল। লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”