২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ঘুমন্ত বাবাকে কুপিয়ে খুন

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছেন নিহতের ছোট ছেলে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2023, 03:59 PM

Updated : 05 Oct 2023, 03:59 PM

‘পারিবারিক কলহের জেরে’ চট্টগ্রামের বাঁশখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার ছেলের বিরুদ্ধে।

শুক্রবার রাতের এ ঘটনায় নিহত ডেকোরেটর ব্যবসায়ী মোহাম্মদ বাদশা (৫৬) এর লাশ ঘরের মেঝেতে পড়েছিল বলে জানান বাঁশখালী থানার ওসি সুধাংশু শেখর হালদার।

নিহতের ছোট ছেলে এনামুল হককে (২০) আটক করা হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি পারিবারিক কলহের জেরে বাবাকে ‘হত্যা’র কথা স্বীকার করেছেন। বাবা তাকে প্রায়ই বকাঝকা করতেন বলে তার মধ্যে ক্ষোভ জন্ম নেয়।

[প্রতিবেদনটি প্রথম ফেইসবুকে প্রকাশিত হয়েছিল ১ সেপ্টেম্বর ২০২৩ তারিখে: https://www.facebook.com/bdnews24/posts/pfbid029Cx3yfWrAN4GUC1jTfUcdJkuPxkTVeZH5yLREP3VNc4bKEskCuDDz3eSubfQaAtYl ]