বিএম ডিপোতে জেলা প্রশাসনের তদন্ত দল
সীতাকুণ্ডের বিএম কন্টেইনার ডিপোর অগ্নিকাণ্ডস্থল পরিদর্শন করেছেন চট্টগ্রাম জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটির সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে তদন্ত কমিটির প্রধান স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক বদিউল আলমের নেতৃত্বে যাওয়া সদস্যরা ডিপোর বিভিন্ন জনের সঙ্গে কথা বলেন।
চট্টগ্রাম জেলা প্রশাসনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তদন্ত দল কন্টেইনার ডিপোর কর্মী এবং বিভিন্ন লোকজনের সাথে কথা বলেন।
এক কর্মকর্তা জানান, আগুনের সূত্রপাত কোথায় হয়েছে এবং সেখানে থাকা কন্টেইনারগুলোতে কী পণ্য ছিল, তা জানার চেষ্টা করা হয়েছে।
এসময় কমিটি দুর্ঘটনাকবলিত ডিপো কর্তৃপক্ষের কাছ থেকে বিভিন্ন কাগজপত্র সরবরাহ করতে বলে।
তদন্ত দল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন বিভাগসহ সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের মতামত নেবে।
তদন্ত কমিটির সদস্যদের মধ্যে সীতাকুণ্ড সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল করিম, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেন, শিল্প পুলিশের এএসপি জসিম উদ্দিনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
ডিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত মানুষের প্রাণহানি এবং দুই শতাধিক আহত হওয়ার ঘটনায় মোট ছয়টি তদন্ত কমিটি গঠিত হয়েছে।
আরও খবর
