২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শাহ আমানত বিমানবন্দরে ১০ কেজি সোনা উদ্ধার

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা একটি উড়োজাহাজে পরিত্যক্ত অবস্থায় ৮৬টি সোনার বার পাওয়া গেছে, যার ওজন ১০ কেজি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Dec 2021, 01:56 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

শনিবার সকালে বাংলাদেশ বিমানের বিজি-১৪৮ ফ্লাইটের সিটের নিচ থেকে এসব সোনার বার উদ্ধার করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর ও এনএসআইর সদস্যরা।

চট্টগ্রামের এয়ারপোর্ট ম্যানেজার উইং কমান্ডার ফরহাদ হোসেন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে আটটার দিকে আসা বিমানে অভিযান চালিয়ে সিটের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় এসব সোনার বার উদ্ধার করা হয়।”

তিনি জানান, উদ্ধার হওয়া সোনার বারের ওজন প্রায় ৯ দশমিক ৯৭ কেজি। এর আনুমানিক মূল্য প্রায় সাড়ে ছয় কোটি টাকা।